বিভিন্ন দেশে যেভাবে উদযাপতি হয় ঈদ

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম

ঈদ মানেই আনন্দ, ঈদ বলতেই চোখের সামনে ভেসে আসে আনন্দময় একটা দিনের ছবি। কিন্তু সারা বিশ্বেই কি একইভাবে পালিত হয় ঈদ? অঞ্চলভেদে, স্থানভেদে ঈদ পালনেও আছে বৈচিত্র্য ও ভিন্নতা।  

image


তুরস্ক: সাংস্কৃতিক প্রাচুর্য্য ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ তুরস্কে অত্যন্ত জমকালোভাবে ঈদ উদযাপন হয়ে থাকে। সেকের বায়রামি আমরা যাকে ঈদ বলি তুর্কিরা তাকে এই নামেই চেনে। যার আক্ষরিক অনুবাদ হলো মিষ্টির অনুষ্ঠান। মূলত ঈদ মোবারক বলার সঙ্গে সঙ্গে সবার জীবন ভরে উঠুক মিষ্টি উষ্ণতায়, এই কামনাই করা হয়। ঈদের সব নিয়ম মেনে ঈদ উদযাপনের পাশাপাশি তুর্কি জনগোষ্ঠী আয়োজন করে সামাজিক মিলনমেলার। 

image


সৌদি আরব: সালামির সংস্কৃতি আছে সৌদি আরবেও।খাওয়ারের আগেই ছোটরা সবাই মিলে বড়দের থেকে ঈদি নিয়ে মেতে ওঠে ঈদের উৎসবে। এ ছাড়া প্রতিটি বাড়ি ও শহরকে বাতি ও ফানুসে সাজানো হয় উৎসবমুখর করে। এসব বাতি যেন জ্বেলে দেয় উৎসবের নতুন প্রাণ।

image


মিশর: ঈদ উদযাপনে মিশর যেন অন্যদের চেয়ে এক কাঠি উপরে রয়েছে। এখানে ঈদ পালন করা হয় টানা চার দিন ব্যাপী। আর এই পুরো সময়টা জুড়ে উৎসবের প্রাণ হয়ে থাকে মজাদার সব মাছের আয়োজন। পিরামিডের শহর মিশরের অন্যতম একটি ঐতিহ্যবাহী খাবার হলো ফাতা যা ভাত, মাংস, পেঁয়াজ, ভিনেগার সবকিছুর মিশ্রণে রান্না করা হয়। 

image


আফগানিস্তান: ঈদের দিনে আফগানরা অতিথিদের খেতে দেন 'জালেবি' নামের এক বিশেষ খাবার।  আর ‘তখম জাঙ্গি’ আফগানদের ঈদ উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ। যেখানে পুরুষেরা ফাঁকা ময়দানে একত্রিত হয়ে একজন আরেকজনের দিক সিদ্ধ ডিম ছোড়ে। 

image


ইন্দোনেশিয়া: বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ঈদের দিনকে ইন্দোনেশিয়ায় বলা হয় হারি রায়া ঈদুল ফিতরি। ঈদের এই বিশেষ দিনটিতে নারীরা পরে কেবায়া কুরঙ্গ আর পুরুষরা পরে 'বাজু কোকো  যা সে দেশের ঐতিহ্যবাহী পোশাক। 

image


বাংলাদেশের মতো চাঁদরাতেই নানা আয়োজন থাকে প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানেও।  ঈদের আগের রাতকে তারাও ‘চাঁদ রাত’ হিসেবে পালন করে। মেয়েরা দুই হাত ভরে মেহেদি লাগিয়ে বরণ করে নেয় ঈদের চাঁদকে।

image


এভাবেই বিশ্বের নানা প্রান্তে, নানা রীতিতে সবাই মেতে ওঠে ঈদের আনন্দে । 


একাত্তর/এসি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
উপসাগরীয় দেশগুলোতে হামলার আতঙ্ক এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বহুবছর ধরে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশগুলো এখন হামলা-পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
সৌদি আরবের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর