এশিয়াজুড়ে ঈদ উদযাপন, বিশ্ব শান্তির প্রত্যাশা মুসল্লিদের

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং বিশ্ব শান্তির প্রত্যাশা ব্যক্ত করছেন।

শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। 

এসময় সেখানে উপস্থিত থেকে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেও ধর্মীয় আবহে ঈদ উদযাপন হয়েছে পাকিস্তানে। দেশজুড়ে অনুষ্ঠিত ঈদের জামাতে মুসল্লিরা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

মালয়েশিয়াতেও ব্যাপক উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। রাজধানী কুয়ালালামপুরের মসজিদ আল বোখারীতে অনুষ্ঠিত হয় বড় জামাত। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া ইন্দোনেশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাকার্তার উপকণ্ঠ সিবিনংয়ের পাকানসারি স্টেডিয়ামে হাজারো মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের আনন্দঘন পরিবেশে সবার প্রত্যাশা একটাই—বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা হোক এবং ঈদের পবিত্র বার্তা ছড়িয়ে পড়ুক মানুষের মাঝে।

আরবিএস
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ঈদুল ফিতর কবে পালিত হবে, এমন প্রশ্ন এখন মুসলিম বিশ্বের সবার মুখে মুখে। এই আবহে সবার আগে সেটি ঘোষণা করলো প্রাচ্যের দেশ অস্ট্রেলিয়া।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই রোববার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। তবে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় ১৭ জুন ঈদ উদযাপন হবে। এছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে...
তীব্র দাবদাহে পুড়ছে বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়া। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় একফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছে মানুষ। আশার কথা, কিছুদিনের মধ্যেই দেখা দিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর