বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের ইঁদুর-বেড়াল খেলা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৫:১১ পিএম

দক্ষিণ চীন সাগরে চীনা উপকূলরক্ষী জাহাজ ফিলিপাইনের একটি টহল জাহাজকে অবরুদ্ধ করার ফলে বিতর্কিত জলসীমায় প্রায়-সংঘর্ষ ঘটার পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো বলে দাবি করেছে বিবিসি। 

রোববার প্রত্যন্ত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় টমাস শোলের কাছে উত্তেজনাপূর্ণ সংঘর্ষ প্রত্যক্ষ করার কথা জানিয়েছে বিবিসি। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সাথে দেখা করার এবং দক্ষিণ চীন সাগরের বিরোধে উন্মুক্ত যোগাযোগ লাইনের আশা প্রকাশ করার পরদিন এই ঘটনা ঘটে। 

ফিলিপাইনের কোস্টগার্ডের দুইটি জাহাজ ছয়দিন ধরে এক হাজার ৬৭০ কিলোমিটার পথ অতিক্রম করে। এই সময়ে নিউজ ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, চীনা জাহাজ ফিলিপিনোদের অনুসরণ করছে এবং চলে না গেলে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে রেডিও সতর্কবার্তা দিচ্ছে। 

ফিলিপাইনের কোস্ট গার্ড বলেছে, তারা চীনের কর্মকাণ্ড প্রত্যক্ষ করার জন্য প্রথমবারের মতো উত্তপ্ত জলসীমায় তাদের রুটিন টহলে যোগ দিতে সাংবাদিকদের আমন্ত্রণ জানায়। 

চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের বলে দাবি করে, যার মধ্যে স্প্র্যাটলিসও রয়েছে, যেটি ফিলিপাইনও আংশিকভাবে নিজেদের বলে দাবি করে। এছাড়াও মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই এবং তাইওয়ানেরও সেখানে দাবি রয়েছে।

এটি দক্ষিণ চীন সাগরকে বিশ্বের অন্যতম বৃহত্তম ফ্ল্যাশপয়েন্টে পরিণত করেছে, বিশেষত মার্কিন-চীন উত্তেজনা বেড়ে যাওয়ায়। প্রথমত, এই জলসীমায় প্রবেশাধিকার তাইওয়ানকে রক্ষা করার অন্যতম চাবিকাঠি। দ্বিতীয়ত, এই জলপথে প্রতি বছর পাঁচ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাণিজ্য হওয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান পদচিহ্ন বাণিজ্যকে সীমিত করতে পারে বলে উদ্বেগ রয়েছে। 

আরও পড়ুন: সুদানে তুর্কি উড়োজাহাজ লক্ষ্য করে গুলি

তবে প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের উপর তার দাবিটি ভিত্তিহীন বলে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়কে উপেক্ষা করেছে চীন। এর পরিবর্তে তারা প্রাচীরের উপরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে ও টহল বাড়িয়েছে এবং সম্প্রতি, ফিলিপাইনের জাহাজের দৃষ্টিতে বাধা দেওয়ার জন্য তাদের দিকে লেজার তাক করেছে। 

অন্যদিকে ফিলিপাইন তার দীর্ঘস্থায়ী মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছে, যেটি চীনের পদক্ষেপকে অন্যান্য দেশের ‘ন্যাভিগেশনের স্বাধীনতা’ ব্যাহতকারী হিসেবে চিহ্নিত করেছে।


একাত্তর/এসজে

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর