কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আইসিইউতে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৬:৩৯ পিএম

জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ‘গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু আজ বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’

ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

জানা গেছে, শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা রয়েছে তার। 

এদিকে, ৭৯ বছর বয়সী এই সাহিত্যিকের অসুস্থ হওয়ার খবরে সাহিত্যিক পরিমণ্ডলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তার আরোগ্য কামনা করছেন গুণগ্রাহীরা।

জাতীয় এবং আন্তর্জাতিক বহু পুরস্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার জয় করেছেন। 

চিত্রনাট্য লেখক হিসাবে জয় করেছেন বিএফজেএ দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ড।  

উপন্যাস লিখে বাংলাদেশ ও পশ্চিম বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সমরেশ মজুমদার। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষলকাল, গর্ভধারিণী, সাতকাহনসহ বাংলা ভাষার বেশ কিছু পাঠকপ্রিয় উপন্যাস লিখেছেন তিনি। 

আরও পড়ুন: নিম্নবর্গের ইতিহাসের জনক রণজিৎ গুহের পথ চলা শেষ

সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন বাংলা ১৯৪২ সালে। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। কলকাতায় আসেন ১৯৬০ সালে। 

স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করে মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজার পাবলিশার্সের সঙ্গে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি ছিল তার প্রচণ্ড আসক্তি। 


একাত্তর/এসজে

বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন...
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত লাইন...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের হঠাৎ শুরু করা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তবে বৃহস্পতিবারই নয়, তাঁরা শুক্রবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে ফিরে নিজ...
পার্বত্য অঞ্চল সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের ডাকা সড়ক অবরোধ ও আতঙ্কের উত্তাপ ঠেলে সেনাবাহিনীর সার্বিক সহায়তায় অবরুদ্ধ পর্যটকদের প্রথম বহর নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর