অ্যালবার্টায় ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা জারি

আপডেট : ০৭ মে ২০২৩, ১১:৩৩ এএম

কানাডার পশ্চিমাঞ্চলের অ্যালবার্টা প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দাবানলের কারণে প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। 

রোববার বিবিসি জানায়, ১০০টিরও বেশি দাবানলের মুখোমুখি আলবার্টার পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

এডসন শহরের আট হাজার বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। প্রবল বাতাসের ধাক্কায় অনেক এলাকার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক, যেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার আনা হয়েছে এবং ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: টেক্সাসে আবারও বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৯

কর্তৃপক্ষ জানিয়েছে, এডমন্টন এক্সপো সেন্টারে এক হাজারেরও বেশি স্থানান্তরিত ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হচ্ছে এবং হাই লেভেল শহরে একটি আইস স্কেটিং রিঙ্ককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হচ্ছে।

আলবার্টা একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল, কিন্তু এখন পর্যন্ত তেল সুবিধাগুলো তাৎক্ষণিক বিপদের মধ্যে আছে বলে মনে হয় না।


একাত্তর/এসজে

কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর