কাজী নজরুলের পুত্রবধূর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৩, ০২:৫০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোটো পুত্রবধূ সংগীতশিল্পী কল্যাণী কাজী আর নেই। শুক্রবার সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধর স্ত্রী ছিলেন কল্যাণী কাজী। 

কল্যাণী ছিলেন পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি। নজরুল সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সংগীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। 

তিনি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানান। 


একাত্তর/আরবি 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর