ইউক্রেনে মার্কিন নাগরিক নিহত: ওয়াগনার গ্রুপ

আপডেট : ১৭ মে ২০২৩, ০২:১৬ পিএম

রাশিয়ার ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাদের সাথে যুদ্ধে এক মার্কিন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রুশ সামরিক ব্লগারদের পোস্ট করা একটি ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিনকে দেখা গেছে। এসময় তিনি একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পড়ে থাকা এক জনের লাশ দেখান। 'এটি এক মার্কিন নাগরিকের লাশ' বলে তিনি উল্লেখ করেন।

ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, ওয়াগনার প্রধান রাতে তার লোকদের সাথে হাঁটছেন এবং এসময় বিষ্ফোরণের শব্দ শোনা যায়। এটি কোথায় বা কখন ভিডিও করা হয়েছে তা জানা যায়নি।

লাশের পাশে দাঁড়িয়ে প্রিগোজিন বলেন, তিনি আমাদের মোকাবেলা করতে এসেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

পুরো নাম উল্লেখ না করে প্রিগোজিন ক্যামেরাতে ওই সৈনিকের পরিচয়পত্র দেখান। 

তবে প্রিগোজিনের এমন দাবি এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

image

আরও পড়ুন: গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

ওয়াগনার প্রধান বলেন, আমরা তার মরদেহ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেবো। আমরা মার্কিন পতাকা দিয়ে জড়িয়ে একটি কফিনে মরদেহ রাখবো। আর এসব করবো সম্মানের সাথে, কারণ তিনি দাদার বিছানায় মারা যাননি, তিনি মারা গেছেন যুদ্ধক্ষেত্রে।

প্রিগোজিনের আধা-সামরিক বাহিনী গেলো কয়েক মাস ধরে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুতে রক্তক্ষয়ী যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করছে। তবে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের অভাবে প্রায়ই ইউক্রেনীয় সেনাদের হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছে গ্রুপটি। 


একাত্তর/আরবিএস 

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর