শতাধিক যাত্রী নিয়ে উড়লো চীনের তৈরি প্রথম উড়োজাহাজ

আপডেট : ২৮ মে ২০২৩, ০৭:০৪ পিএম

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯। দেশটির দীর্ঘ এক দশকের প্রচেষ্টার ফল এ উড়োজাহাজ।  

স্থানীয় সময় রোববার সাংহাই থেকে রাজধানী বেইজিংয়ে যাত্রার মধ্য দিয়ে সিভিল এভিয়েশন মার্কেটে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো বড় আকারের যাত্রীবাহী এ উড়োজাহাজ। 

সিআরআই এক প্রতিবেদনে জানাইয়েছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের পরিচালনায় সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টা ৩২মিনিটে ১২৮ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো আকাশে ওড়ে উড়োজাহাজটি।

চীনের কমার্সিয়াল এয়ারক্রাফ্ট করপোরেশনের মার্কেটিং বিভাগের পরিচালক চাং সিয়াওকুয়াং বলেন, এই যাত্রার মধ্য দিয়ে আকাশ পথে দারুণ কিছু যুক্ত হলো। যাত্রীদের ভালো অভিজ্ঞতা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

image


কর্তৃপক্ষ জানায়, এ জেটলাইনারের রেজিস্ট্রেশনের নম্বর বি-৯১৯এ। চীনে নির্মিত এ উড়োজাহাজ আন্তর্জাতিক নিময় মেনে চলবে এবং যাত্রীদের ভালো সেবা দেয়ার জন্য সবোর্চ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

আরও পড়ুন: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ সেনা আহত

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে সি-৯১৯ প্রকল্পের কাজ শুরু হয়। উড়োজাহাজটি নির্মাণের দায়িত্বে ছিল কমার্সিয়াল এয়ারক্রাফ্ট করপোরেশন অব চায়না। দীর্ঘ এক দশক পর ২০১৭ সালে বিমানটি তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে।


একাত্তর/আরবিএস  

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর