পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ সেনা আহত

আপডেট : ২৮ মে ২০২৩, ০৪:২৩ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা চেহকানে একটি সেনাবহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ সেনা আহত হয়েছে। এর মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকিস্তানি ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের চেহকান এলাকায় সদর থানার কাছে এক ব্যক্তি বিস্ফোরক বোঝায় একটি মোটরসাইকেল নিয়ে সামরিক বহরে হামলা চালায়। 

ডিআই খান প্রদেশের দক্ষিণ ওয়াজিরস্থান জেলার মিনজা এলাকার দিকে যাচ্ছিল সামরিক বহরটি। এসময় ওয়ানা পেট্রোল পাম্পের কাছে লক্ষ্যবস্তুতে পরিণত হয় এটি। ওই হামলাকারী বিস্ফোরক বোঝায় মোটরসাইকেলটি নিয়ে সামরিক যানবাহনে ধাক্কা দেয়। 

ডন আরও জানিয়েছে, হামলাস্থল থেকে ৪০০ মিটার দূরে ওই বোমা হামলাকারী সেনা বহরের জন্য অপেক্ষা করছিল। তবে তার পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় ইসরাইলি হামলার হুমকি

আহত সেনাদের উদ্ধার করে ডেরা ইসমাইল খানের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে হামলার পরপরই জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রউফ বাবর কায়সরানির নেতৃত্বে পুলিশের একটি দল নিরাপত্তা বাহিনীসহ ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথ তল্লাশি অভিযান শুরু করে।

তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।


একাত্তর/আরবিএস  

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর