ওড়িশায় নিহত ৪০ মরদেহে আঘাতের চিহ্ন নেই!

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৪০ জনের দেহে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা সবাই বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্যা টাইমস অফ ইন্ডিয়া’ এক প্রতিবেদনে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বরাতে বলা হয়, ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় লাইভ ওভারহেডের তার ছিঁড়ে ট্রেনের বগির উপর পড়ে ভেতরে থাকার সবার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এফআইআর-এ রেলওয়ে পুলিশের (জিআরপি) সাব-ইন্সপেক্টর পাপু কুমার নায়েক বলেছেন, অনেক যাত্রী সংঘর্ষের কারণে এবং ওভারহেড এলটি (লো টেনশন) লাইনের সংস্পর্শে আসার কারণে মারা গিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলিতে আঘাত করার পরে যশোবন্তপুর (বেঙ্গালুরু)-হাওড়া এক্সপ্রেসের ওভারহেড তার ছিঁড়ে যায়। চেন্নাইগামী ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পেছন থেকে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা দেয়।

image


পুলিশ কর্মকর্তারা আরও জানান, এখনও পর্যন্ত শতাধিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি। কিন্তু ওই ৪০টি মরদেহের কোথাও কোনও আঘাতের চিহ্ন বা রক্তপাত ছিল না। তাদের মৃত্যু সম্ভবত বিদ্যুৎস্পৃষ্টেই হয়েছে।

আরও পড়ুন: মামুনুল হকের রিসোর্ট কাণ্ড: সাক্ষ্য দিলেন আরও দুই জন

পূর্ব উপকূল রেলওয়ের চিফ অপারেশন ম্যানেজার হিসেবে অবসর নেওয়া পূর্ণ চন্দ্র মিশ্র বলেন, ট্রেনটির ওপর তার পড়ার পর তা কয়েক সেকেন্ডের মধ্যেই বগিগুলোতে বিদ্যুতায়িত করে ফেলতে পারে।


একাত্তর/আরএ

মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় অলৌকিকভাবে এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর