জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন-সালমান ফোনালাপ

আপডেট : ০৮ জুন ২০২৩, ০২:৩৯ পিএম

জ্বালানি তেলের দাম এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 

পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, বুধবার এ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। খবর আল আরাবিয়ার। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কের সঙ্গে মঙ্গলবার বন্দরনগরী জেদ্দায় বৈঠক করার একদিন পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন সৌদি যুবরাজ।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, দেশ দু'টির বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং বিনিয়োগ, ট্রান্সপোর্ট লজিস্টিক্স ও জ্বালানি খাতে প্রতিশ্রুত যৌথ প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এছাড়া বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এ দুই নেতা। এ সময় ওপেক প্লাসের সঙ্গে উচ্চ পর্যায়ের সহযোগিতা করার জন্য তারা একমত হন।

আরও পড়ুন: আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

এর আগে মঙ্গলবার সৌদি শহর জেদ্দায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদারে তেল সমৃদ্ধ দেশটিতে তিন দিনের সফর করছেন ব্লিঙ্কেন। 

উল্লেখ্য, চলতি বছর মার্চে আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনীতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়া-চীনের প্রভাব দিন দিন বাড়ার প্রেক্ষাপটে ব্লিঙ্কেন এ সফরে করছেন বলে ধারণা সংশ্লিষ্টদের।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর