আদানির বিদ্যুৎ সরবরাহ আবার শুরু

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৬:০৩ পিএম

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ আবারও শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। 

চলমান বিদ্যুৎ সঙ্কটের মধ্যেই বুধবার বিকেল পৌনে তিনটায় হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়।

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) জানিয়েছিল, সঞ্চালন লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবরাহ শুরু হতে পারে।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লা-ভিত্তিক কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে দেশে।

পিজিসিবির কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রোহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে। দুই-তিন ঘণ্টার মধ্যে সঞ্চালন লাইন ঠিক হয়ে গেছে। এখন কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

আরও পড়ুন: কোনো চাপের কাছে মাথা নত করবো না: শেখ হাসিনা

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খানের পাঠানো বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

বুধবার দুপুর দুইটায় দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১২ হাজার ৪৬৩ মেগাওয়াট আর লোডশেডিং করতে হয়েছে ২ হাজার ২৩২ মেগাওয়াট। আদানির সরবরাহ বন্ধ হওয়ায় বেলা তিনটায় উৎপাদন কমে দাঁড়ায় ১১ হাজার ৬১০ মেগাওয়াটে। লোডশেডিং বেড়ে দাঁড়ায় তিন হাজার ১৪২ মেগাওয়াট।


একাত্তর/আরবিএস  

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ২ নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাত, অবকাঠামোগত পলিসি এবং কূটনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা চলছে।
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর