হাসিনা ও মোদিকে আম পাঠাচ্ছেন মমতা

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম

রাজনৈতিক মতবিরোধ ও তিক্ততা ভুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই প্রধানমন্ত্রী ছাড়াও তৃণমূল প্রধানের কাছ থেকে আম উপহার যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, ভারতীয় কংগ্ৰেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও।

মমতার সচিবালয় নবান্ন সূত্রে জানা যায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ও সৌজন্যতার জন্য এসব আম উপহার পাঠাচ্ছেন মমতা।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র জানায়, আম পাঠানোর বিষয় মমতার দপ্তর দূতাবাসে যোগাযোগ করেছে। আগামী এক কিংবা দুই দিনের মধ্যেই আম এসে পৌঁছানোর কথা। যেদিন আম আসবে, সেদিনই আম ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় ১২ বছর ধরে আম পাঠানোর এই রীতি চালিয়ে আসছেন মমতা।

সূত্র জানায়, বাছাই করা লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হচ্ছে নয়াদিল্লি এবং ঢাকার উদ্দেশ্যে। বাক্সের ওপর ট্যাগ লাইন হিসাবে লেখা থাকছে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে শুভেচ্ছা।’

আরও পড়ুন: ফ্রান্সে পার্কে ছুরি হামলায় চার শিশুসহ পাঁচজন আহত

গত বছরও বাংলাদেশে এসেছিল মমতার আম উপহার। প্রত্যুত্তরে ২৬০টি বাক্সে প্রায় এক হাজার কেজি বাংলাদেশের প্রখ্যাত হাড়িভাঙা আম মোদি ও মমতার জন্য পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/জো 

আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইন্স চত্বরে জুমার নামাজ চলার সময় এক ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে...
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর