ভারতে সেপ্টেম্বরের সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না ইউক্রেন

আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:৫৬ পিএম

ভারতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০টি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছে না ইউক্রেন। বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

তিনি বলেন, ভারতের আমন্ত্রিত সদস্য এবং সংস্থাগুলোর জন্য জি-টুয়েন্টি সম্মেলন। ডিসেম্বরে জি-টুয়েন্টি’র সভাপতিত্ব গ্রহণ করার সাথে সাথে সেই তালিকা ঘোষণা করা হয়েছে।

বৈঠকে ইউক্রেনের থাকা না থাকা নিয়ে কারো সাথে পর্যালোচনা বা আলোচনাও হয়নি। তবে, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: মৌসুমি তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে এশিয়ার তাপপ্রবাহ

ইউক্রেন জি-টুয়েন্টির সদস্য নয়। তবে গত বছরের এই জোটের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিল ইন্দোনেশিয়া।


একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর