রাশিয়াকে ড্রোন বানাতে সহায়তা দিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:৪২ পিএম

মস্কোর কাছে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে ইরান রাশিয়াকে সহায়তা করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে এ অভিযোগ তোলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। খবর: আলজাজিরা।

জন কিরবি বলেন, ইরান এই প্ল্যান্টের জন্য সহায়তা দিয়েছে। এটি আগামী বছরের শুরুর দিকে চালু হতে পারে।

ইরান ইউক্রেনে ব্যবহারের জন্য শত শত ড্রোন বা মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) রাশিয়ায় পাঠাচ্ছে বলে অভিযোগ আছে।

বিবৃতিতে কিরবি বলেন, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে হামলা এবং ইউক্রেনের জনগণকে আতঙ্কিত করতে ইরানি ইউএভি ব্যবহার করছে। এতে রাশিয়া-ইরান সামরিক অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, আমরা উদ্বিগ্ন। রাশিয়ার অভ্যন্তরে ইরানি ইউএভি তৈরি করতে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো।

ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বাইডেন অভিযোগ করেছিল, ইরান এবং রাশিয়া মস্কোর অভ্যন্তরে একটি ড্রোন নির্মাণকেন্দ্র স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

কিরবি বলেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এখন বিশ্বাস করেন যে মস্কো থেকে কয়েকশ মাইল পূর্বে আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন কারখানা স্থাপন করা হচ্ছে।

রাশিয়া এবং ইরান সাম্প্রতিক বছরগুলোতে তাদের অংশীদারিত্বকে শক্তিশালী করেছে। তারা অস্ত্র বিক্রিও বাড়িয়েছে। দুই দেশকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টাকে তারা বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে।

কিরবি বলেন, ইরান রাশিয়ায় ড্রোন পাঠানো অব্যাহত রেখেছে। কাস্পিয়ান সাগর পেরিয়ে রাশিয়ার মাখাচকালা বন্দরে এগুলো পাঠাচ্ছে।

আরও পড়ুন: পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি ফরাসি কোম্পানিগুলোর

যদিও ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করেছে ইরান। তারা বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযানের আগে এগুলো সরবরাহ করা হয়েছিল।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর