পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি ফরাসি কোম্পানিগুলোর

আপডেট : ১০ জুন ২০২৩, ১২:২১ পিএম

ফ্রান্সের ৭৬টি বড় কোম্পানি তাদের উৎপাদিত কয়েকশো পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

শুক্রবার দেশটির অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এ তথ্য জানিয়েছেন।

ফরাসি অর্থমন্ত্রী বলেন, সামনের মাস থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। প্রতিশ্রুতি রক্ষা না করলে আরোপ করা হবে আর্থিক নিষেধাজ্ঞা। জনসম্মুখে প্রকাশ করা হবে প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রতিষ্ঠানের নাম। 

আগেরদিন কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। যারা দেশটির ৮০ শতাংশ খাদ্যপণ্যের যোগান দেয়।

কোন কোন পণ্যের দাম কমবে তা আগামী সপ্তাহে জানানো হবে। 

আরও পড়ুন: সোমালিয়ায় মর্টারশেল বিস্ফোরণে শিশুসহ নিহত ২৭

ফ্রান্সে মে মাসে মুদ্রাস্ফীতি ছিলো ৬ শতাংশ। যা এ বছরের সর্বনিম্ন। কিছুটা কমেছে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম। মার্চে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় ১৬ শতাংশ। এখন তা ১৪ শতাংশের বেশি।


একাত্তর/জো

দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর