খুনি হাঙরের পেট থেকে রাশিয়ান পর্যটকের দেহাবশেষ উদ্ধার

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৭:৫৬ পিএম

হাঙরের আক্রমণে নিহত রাশিয়ান পর্যটকের দেহের বিভিন্ন অংশ সেই হাঙ্গরটির পেটের ভিতরে পাওয়া গেছে। 

হাঙরটি ওই পর্যটককে খেয়ে ফেলার কিছুক্ষণ পরেই স্থানীয়রা তাকে হত্যা করে। মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহর হুরগাদা উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়। ২৩ বছর বয়সী নিহত সেই পর্যটকের নাম ভ্লাদিমির পপভ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বারবার আক্রমণের পর ওই ব্যক্তিকে পানির নিচে টেনে নিয়ে যায় ১০ ফুট দীর্ঘ হাঙরটি।

মর্মান্তিক সেই ঘটনার পর স্থানীয়রা হাঙরটিকে হত্যা করে। 

হাঙরটির পেটের ভেতর ভ্লাদিমির পপভের মাথা ও হাত সহ আরও কিছু দেহাবশেষ আবিষ্কৃত হয়। 

মিশরে বিশেষজ্ঞরা বর্তমানে হাঙরটিকে একটি যাদুঘরে প্রদর্শনের জন্য মমি করে রাখার ব্যবস্থা করছেন।


একাত্তর/এআর

ভারতের উত্তরপূর্ব দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে।
প্রায় ৪০ ঘণ্টার শাসরুদ্ধকর অভিযানে ছিনতাই হওয়া একটি জাহাজের ১৭ নাবিককে জীবিত উদ্ধার করেছে ভারতের নৌ বাহিনী। এ সময় আত্মসমর্পণ করেছে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়া সোমালিয়ার ৩৫ জলদস্যু।
ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে পাওয়া দেহাবশেষ ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডসের বলে নিশ্চিত করা হয়েছে, যিনি জানুয়ারিতে ভ্রমণে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।শনিবার পথচারীরা তার দেহাবশেষ খুঁজে পাওয়ার...
হাঙরের আক্রমণে এক রাশিয়ান নাগরিক মারা গেছেন। মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহর হুরগাদা উপকূলে এ দুর্ঘটনা ঘটে।মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে ওই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর