বেলারুশে ঢুকতে শুরু করেছে রুশ পারমাণবিক অস্ত্র

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৫:২৭ পিএম

রাশিয়ার পাঠানো কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে পৌঁছানো শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এর মধ্যে কিছু অস্ত্র হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছেন তিনি। 

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এই প্রথম রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন স্বল্প-পরিসরের কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে।

মঙ্গলবার রাতে রাশিয়ান রাষ্ট্রীয় টিভি চ্যানেল রসিয়া-১ এর সাথে সাক্ষাত্কারে লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা এবং নাগাসাকির তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী’। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেন, রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রেখে বিশেষ স্টোরেজ সুবিধা প্রস্তুত হওয়ার পর বেলারুশে সেগুলো মোতায়েন শুরু করবে।

এর আগে, মার্চে পুতিন ঘোষণা করেন যে তিনি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনে সম্মত হয়েছেন। এর মাধ্যমে তিনি বহু দশক ধরে ইউরোপীয় দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অস্ত্র মোতায়েনের দিকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিষয়ে তাদের নিজস্ব অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই এবং রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ তারা দেখেনি। 

তবুও রাশিয়ার পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পাশাপাশি চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যারা বারবার ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো রাশিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, তার দেশে সোভিয়েত যুগের অনেকগুলো পারমাণবিক স্টোরেজ সুবিধা রয়েছে এবং তার মধ্যে পাঁচ বা ছয়টি পুনরুদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: এমএইচ৩৭০ নিয়ে মজা করা কমেডিয়ানকে খুঁজছে মালয়েশিয়া

এসব অস্ত্রের রাশিয়ান নিয়ন্ত্রণ প্রয়োজনে সেগুলো দ্রুত ব্যবহার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিনা তা জানতে চাইলে তিনি বলেন, তিনি এবং পুতিন ‘যেকোনো মুহূর্তে’ একে অপরের কাছে ফোন করতে পারেন।

লুকাশেঙ্কো, যিনি তার দেশকে ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, বলেছেন যে পারমাণবিক মোতায়েন সম্ভাব্য আগ্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবন্ধক হিসাবে কাজ করবে।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর