দুই সপ্তাহে আটটি গ্রাম মুক্ত করার দাবি ইউক্রেনের

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:১৭ পিএম

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের দুই সপ্তাহে আজভ সাগর উপকূল বরাবর অংশে আটটি গ্রাম মুক্ত করার দাবি করেছে ইউক্রেন। 

সোমবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেন, ইউক্রেনীয় বাহিনী কেবল পিয়াতিখাটকিই পুনরুদ্ধার করেনি, বরং দুই সপ্তাহের মধ্যে রাশিয়ান লাইনে সাত কিলোমিটার অগ্রসর হয়ে ১১৩ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে।

এর আগে, রোববার রাশিয়ান-নিযুক্ত একজন কর্মকর্তা বলেন, ইউক্রেন দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের পিয়াতিখাটকি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। 

অবশ্য পরে মস্কো তাদের বের করে দিয়েছে বললেও, সোমবার সকালে তিনি জানান ইউক্রেন আবারও আক্রমণ করছে।

মালিয়ার রাশিয়ান-অধিকৃত উপকূলরেখার দুটি শহরের নাম উল্লেখ করে টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, বার্দিয়ানস্ক এবং মেলিটোপোলের দিকে দুই সপ্তাহের আক্রমণাত্মক অভিযানে আটটি বসতিকে মুক্ত করা হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৈন্যদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের জন্য তিনি পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা চালিয়ে যাবেন।

রোববার সন্ধ্যায় তিনি বলেন, ‘আমাদের সৈন্যরা অগ্রসর হচ্ছে, অবস্থানের ভিত্তিতে, ধাপে ধাপে, আমরা এগিয়ে যাচ্ছি। প্রধান বিষয় হলো সরবরাহের গতি’।

সোমবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, তাদের বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলের নোভোদোনেৎস্কে গ্রাম দখলের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। এটি এমন একটি এলাকা যেখানে কিয়েভের পাল্টা আক্রমণকে কেন্দ্রীভূত করা হয়েছে।

ইউক্রেন রাশিয়ার দখলে থাকা ১৮ শতাংশ অঞ্চল পুনরুদ্ধারের জন্য তার দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণে এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের বেশ কয়েকটি অংশে হামলার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: ভেস্তে যাওয়া স্যাটেলাইটকে ‘চরম ব্যর্থতা’ বললো উত্তর কোরিয়া

তবে কিয়েভ নিরাপত্তাজনিত কারণে বর্তমান ও ভবিষ্যৎ যুদ্ধের উপর ইনফরমেশন ব্ল্যাকআউট আরোপ করেছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টা আক্রমণের মূল পর্ব এখনো শুরু হয়নি।

সাম্প্রতিক যুদ্ধে উভয়পক্ষই ভারী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে, এবং উভয়পক্ষই শত্রুদের তুলনায় কম সৈন্য হারানোর কথা দাবি করেছে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর