শি জিনপিংকে স্বৈরশাসক বললেন বাইডেন

আপডেট : ২১ জুন ২০২৩, ০৭:১১ পিএম

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাভাবিক করতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের দুই দিন না যেতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন বলেন, সম্প্রতি চীন যুক্তরাষ্ট্রে একটি গোয়েন্দা বেলুন পাঠিয়ে যে উত্তেজনা সৃষ্টি করেছিল তাতে বিব্রত হয়েছেন শি জিনপিং।

গোয়েন্দা বেলুন ইস্যু নিয়ে বাইডেন বলেন, তিনি সেই গোয়েন্দা গুপ্তচর বেলুনটিকে গুলি করে নিচে নামাতে নির্দেশ দিয়েছিলেন। এমনটা হবে শি জিনপিং তা বুঝতেই পারেননি এবং এ নিয়ে প্রেসিডেন্ট শি খুবই মর্মাহত হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। 

তিনি আরও বলেন, ‘স্বৈরশাসকদের জন্য এটি বড় বিব্রতকর বিষয়, যখন তারা জানতেই পারে না কি ঘটেছে। এটির সেখানে যাওয়ার কথা ছিল না। স্বৈরাশাসকদের জন্য এটা বিব্রতকর বিষয়।’

বেইজিংয়ের পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গায় ৪১ জন নিহত

বাইডেনের এই বক্তব্যের মাত্র দুইদিন আগে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেন মার্কিন শীর্ষ কূটনীতিক ব্লিঙ্কেন। দুই দেশের সম্পর্কোন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও বৈঠক শেষে মন্তব্য করেছিলেন শি। এর মধ্যেই চীনা প্রেসিডেন্টকে স্বৈরশাসক আখ্যা দিলেন বাইডেন।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর