ওয়াগনার যোদ্ধাদের দমনে মাঠে নামতে প্রস্তুত চেচেনরা

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৫:২৫ পিএম

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহী পদক্ষেপের সমালোচনা করে তাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

শনিবার প্রিগোজিনের ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ নিয়ে টেলিগ্রামে প্রকাশিত একটি দীর্ঘ বক্তব্যে এ প্রস্তাব দেন এই চেচেন নেতা। খবর: আলজাজিরা।

টেলিগ্রাম পোস্টে ওয়াগনার যোদ্ধাদের উদ্দেশে কাদিরভ বলেন, কী লক্ষ্য আপনাদের দেওয়া হয়েছে, কেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কোনও বিষয় নয়। এমন মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তা এবং রুশ সমাজের সম্মিলন সবকিছুর ঊর্ধ্বে। 

ওয়াগনার যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, দেখুন এই পরিস্থিতির সুবিধা কীভাবে নিচ্ছে আমাদের পশ্চিমা শত্রুরা। 

ওয়াগনার প্রধানকে কটাক্ষ করে তিনি বলেন, এটি হলো প্রিগোজিনের ষড়যন্ত্রমূলক অভিযানের প্রত্যাশিত পরিণতি।

টেলিগ্রামে প্রকাশিত বক্তব্যে কাদিরভ বলেন, আমি বারবার সতর্ক করেছি যুদ্ধকালে ব্যক্তিগত ক্ষোভ ও বিরোধ সমাধানের সময় নয়। আমাদের সব সময় শান্ত ও নির্ভরযোগ্য হতে হবে। কল্পনা করে দেখুন পরিখায় থাকা সেনারা এখন কেমন অনুভব করছে, যারা শত্রুর মোকাবিলা করছে। অথচ দেশে ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্থিতিশীলতার কথা বলছি, আমরা রাষ্ট্রের ঐক্যের কথা বলছি। আমরা নাগরিকদের নিরাপত্তার কথা বলছি।

কাদিরভ আরও বলেন, আমাদের সুপ্রিম কমান্ডার-ইন-চিফ রয়েছেন। তিনি জনগণ দ্বারা নির্বাচিত। তিনি পুরো পরিস্থিতি থেকে শুরু করে ছোট বিষয় সম্পর্কেও যেকোনো কৌশলবিদের তুলনায় ভালো করেই জানেন।

জাতির উদ্দেশে দেওয়া পুতিনের ভাষণের কথা তুলে ধরে চেচেন নেতা বলেছেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সঠিকভাবে উল্লেখ করেছেন, এটি একটি সামরিক বিদ্রোহ। এমন পদক্ষেপের কোনও অজুহাত থাকতে পারে না। তিনি প্রেসিডেন্ট পুতিনকে পুরোপুরি সমর্থন করেন বলেও ঘোষণা দেন।

তিনি আরও বলেছেন, যা ঘটছে তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি কোনও আল্টিমেটাম নয়। এটি রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ, এটি জাতীয় নেতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। এটি সেনাবাহিনী, নিরাপত্তাবাহিনী, গভর্নর ও বেসামরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ।

চেচেন নেতা বলেছেন, এই বিদ্রোহকে অবশ্যই দমন করতে হবে। এজন্য যদি কঠোর পদক্ষেপ নিতে হয় তাহলে আমরা প্রস্তুত।

ওয়াগনার যোদ্ধাদের ওপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতৃত্ব উৎখাত করার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এরপরই তিনি বাহিনী নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে রোস্তভ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন তিনি।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর