এবার এশিয়ার আকাশে চীনা 'গুপ্তচর বেলুন'

আপডেট : ২৭ জুন ২০২৩, ০১:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের পর এবার জাপান ও তাইওয়ানসহ এশিয়ার আকাশে কথিত গুপ্তচর বেলুন উড়িয়েছে চীন, নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসি জানিয়েছে, তাদের পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন করা হলেও চীন তা স্বীকার করেনি। 

মঙ্গলবার জাপান সরকার তাদের আকাশসীমায় গুপ্তচর বেলুন ওড়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এগুলোকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রথমবারের মতো চীনের কথিত গুপ্তচর বেলুন দেখা যায়। এ নিয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় ক্ষমতাধর দেশ দু'টি। পরে মার্কিন উপকূলে একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিতও করা হয়। 

চীনের দাবি, জানুয়ারির শেষের দিকে উত্তর-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা বেলুনটি আবহাওয়া বিষয়ক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল। 

image


দূরবর্তী মিশন মাথায় রেখে এগুলো পরিচালনা করা হয় উল্লেখ করে সিআইএ’র সাবেক পূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক জন কালভার বিবিসি প্যানরোমাকে বলেছেন, এটি এবারের ঘটনা নয়, অন্তত পাঁচ বছর আগে শুরু হওয়া প্রচেষ্টার অংশ।

এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানি সিনথেটাইকের সহযোগিতায় বিবিসি চীনা বেলুনের তথ্য পেয়েছে। সিনথেটাইক কৃত্তিম উপগ্রহের মাধ্যমে বিপুল পরিমাণ উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণের পর পূর্ব এশিয়ার আকাশে চীনের বেলুনের সন্ধান পায়। 

আরও পড়ুন: রাজধানীতে সকাল থেকে জমে উঠেছে কোরবানির হাট

কোম্পানিটির প্রতিষ্ঠাতা জ্যাস্কলস্কি জানান, ২০২১ সালের সেপ্টেম্বরের শুরুতে উত্তর জাপানের আকাশে একটি গুপ্তচর বেলুন উড়তে দেখা গিয়েছিল। সেসব ছবি আগে প্রকাশ করা হয়নি।


একাত্তর/আরবিএস  
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর