বেলারুশে ওয়াগনার, শঙ্কিত ন্যাটো দেশগুলো

আপডেট : ২৮ জুন ২০২৩, ১২:২৩ পিএম

ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়া ছেড়ে ওয়াগনার গ্রুপের বেলারুশে পাড়ি জমানোতে শঙ্কা প্রকাশ করেছে ন্যাটো জোটভূক্ত পূর্ব ইউরোপীয় দেশগুলো।

মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী হেগে ন্যাটোর এ সংক্রান্ত এক বৈঠকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গসহ উপস্থিতিতে এ শঙ্কা প্রকাশ করেছে তারা। খবর: রয়টার্স।

ওই বৈঠকে শঙ্কিত দেশগুলোর নিরাপত্তার আশ্বাস দিয়ে স্টলটেনবার্গ বলেছেন, যেকোনো হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত ন্যাটো।

এদিকে, সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন এখন বেলারুশে অবস্থান করছেন বলেও মঙ্গলবারই নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো।

বিদ্রোহের তিনদিন পর বেলারুশের রাজধানী মিনস্কের উদ্দেশে রাশিয়ার রোস্তভ ছাড়ে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে বহনকারী একটি উড়োজাহাজ।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা বলেন, যদি বেলারুশে ওয়াগনার তার যোদ্ধাদের মোতায়েন করে তাহলে পার্শ্ববর্তী সব দেশের মধ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে, আরও বড় বিপদের মুখোমুখি হবে দেশগুলো।

পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, বিষয়টি গুরুতর এবং উদ্বেগজনক। কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাদের।

ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ বলেন, মস্কো ও মিনস্ককে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ন্যাটোর প্রতিটি সদস্যকে ন্যাটো রক্ষা করবে, ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে। প্রতিরক্ষার জন্য ইতোমধ্যে পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলোতে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার পাহাড়ে মিললো নিখোঁজ অভিনেতার দেহাবশেষ

প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহের পর মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান। প্রিগোজিনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকলেও তার যোদ্ধাদের ওপর থেকে সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে মস্কো। তারা চাইলে বেলারুশে পাড়ি জমাতে পারে, বাড়ি ফিরতে পারে কিংবা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর