আইএমএফ থেকে ৩০০ কোটি ডলার ঋণ পাচ্ছে পাকিস্তান

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

প্রায় ৯ মাস ধরে আলোচনা-পর্যালোচনা ও যাচাইয়ের পর অবশেষে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার জরুরি ঋণ দিতে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

কর্মকর্তা পর্যায়ের এই চুক্তিটি আইএমএফের নির্বাহী পর্ষদে অনুমোদিত হতে হবে। জুলাইয়ের মাঝামাঝি তারা এই আবেদন বিবেচনা করতে পারে বলে বৃহস্পতিবার আইএমএফের এক বিবৃতিতে জানানো হয়।

বিবিসি বলছে, আইএমএফের ঋণের ফলে পাকিস্তান কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। কারণ দীর্ঘদিন ধরে দেশটি অর্থসংকটে ধুকছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির মূল্য প্রায় ৪০ শতাংশ কমেছে।

আইএমএফের এই ঋণের জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিল। ১৯৪৭ সালের ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার পর এর চেয়ে বড় সংকটে আর পড়েনি দক্ষিণ এশিয়ার এই দেশটি।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস ধরে আটকে থাকা এই চুক্তি পাকিস্তানকে তাদের জন্য অতিপ্রয়োজনীয় ২২ কোটি মার্কিন ডলারে প্রবেশাধিকার দেবে এবং ঋণদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ ও দেশের ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি কমাবে।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের পরিস্থিতি গত বছরের বন্যায় আরও শোচনীয় হয়েছে। দারিদ্রসীমার নিচে চলে যাওয়া দেশটির অনেক পরিবারকে খাবার, জ্বালানি ও ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে।

চলতি বছরের শুরুর দিককার রাজনৈতিক অস্থিরতাও দেশটির ঋণ পাওয়াকে জটিল করে তোলে। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে প্রাণঘাতী সহিংসতা দেখা দেয়।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে ২০১৯ সালে আইএমএফের সঙ্গে ৬৫০ কোটি ডলারের দীর্ঘমেয়াদী ঋণের চুক্তি করেছিল পাকিস্তান। সেই অনুযায়ী ঋণের কয়েকটি কিস্তিও এসেছিল দেশটিতে। চুক্তিতে পাকিস্তানকে জ্বালানি পণ্যের ওপর ভর্তুকি প্রত্যাহারের শর্ত দিয়েছিল আইএমএফ।

আরও পড়ুন: ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের মৃত্যু

কিন্তু ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সেই শর্ত মানতে রাজি না হওয়ায় ঋণের কিস্তি স্থগিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

আশা করা হচ্ছে, আইএমএফের এই ঋণে এবার পাকিস্তান তার দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল করে তুলতে পারবে।


একাত্তর/আরএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর