জঙ্গলে হারানোর ৫৪ ঘণ্টা পর অক্ষত ফিরলো কিশোরী

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২:০৯ পিএম

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি জঙ্গলে হাইকিংয়ে গিয়ে হারিয়ে যাওয়ার ৫৪ ঘণ্টা পর অক্ষত অবস্থায় ফিরে এসেছে এক কিশোরী। 

মঙ্গলবার গোল্ডেন ইয়ার ন্যাশনাল পার্কে নিজের হাইকিং দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ১৬ বছর বয়সী এসথার ওয়াং। 

তাকে খুঁজতে একটি বিশাল বহর মোতায়েন করা হয়, যেখানে ছিল একটি হেলিকপ্টার, একটি ড্রোন ও ১৬টি অনুসন্ধানকারী দল। তবে শুক্রবার সে নিজেই অক্ষত অবস্থায় বেরিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, এসথার ওয়াং তার পরিবারের সাথে রয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সুপার ওয়েন্ডি মেহাত এক বিবৃতিতে বলেছেন, ‘সে সুস্থ, সে খুশি, সে পরিবারের সাথে আছে। এটি আমাদের জন্য সেরা সম্ভাব্য ফলাফল।’

তিনি বলেন, এসথারের পরিবার সকল প্রথম প্রতিক্রিয়াকারী এবং অনুসন্ধান ও উদ্ধারকারী গোষ্ঠীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা এই ফলাফলের জন্য খুব কৃতজ্ঞ এবং এই সময়ে গোপনীয়তার অনুরোধ করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াং ইস্ট ক্যানিয়ন ট্রেইল থেকে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ নিখোঁজ হয়। তবে কীভাবে সে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তা স্পষ্ট নয়। 

স্থানীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে একটি প্রহরী পয়েন্ট থেকে বের হওয়ার ১৫ মিনিট পর দলের সদস্যরা বুঝতে পারেন এসথার তাদের সাথে নেই। 

দলনেতা তখন ওই স্থানে ফিরে গেলেও তাকে আর খুঁজে পাননি। এর কিছুক্ষণ পরই তার খোঁজ করা শুরু হয়। 

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গার পঞ্চম দিনেও ব্যাপক সহিংসতা ও ধরপাকড়

তাকে খুঁজে পাওয়ার পর পরীক্ষানিরীক্ষা করে তাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কেবল কয়েকটি মশার কামড় ছিল। পরে তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়। 

অনুসন্ধান ও উদ্ধারকারীর মুখপাত্র রায়ান স্মিথ বলেছেন, ‘তল্লাশির ফলাফলে আমরা আনন্দিত এবং এসথারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল।’ 


একাত্তর/এসজে

কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর