জাপানে অপ্রাপ্তবয়স্ক রয়েছে এমন পরিবারের সংখ্যা কমেছে

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৩৯ এএম

সম্প্রতি জাপান সরকার পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটিতে প্রথমবারের মতো অপ্রাপ্তবয়স্ক (অবিবাহিত) সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা ২০ শতাংশের নিচে নেমে এসেছে। 

সংবাদমাধ্যম এনএইচকে জানায়, জাপানের স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় গত বছর জুন মাসে জরিপটি পরিচালনা করে এবং প্রায় দুই লাখ চার হাজার পরিবার এতে অংশ নেয়।

জরিপে দেখা গেছে, ১৮ বছরের কম বয়সী একটি বা একাধিক শিশু সন্তান রয়েছে এমন পরিবারের সংখ্যা প্রথমবারের মত এক কোটির নিচে নেমে আনুমানিক ৯৯ লক্ষ ১৭ হাজারে দাঁড়িয়েছে।

দেশটিতে আগে এ ধরনের পরিবারের সংখ্যা আগে ছিল মোট পরিবারের ১৮ দশমিক ৩ শতাংশ, বর্তমানে যা ২০ শতাংশের নিচে নেমে এসেছে।

জরিপে আরও দেখা গেছে, দেশটিতে আনুমানিক ৩১ দশমিক ২ শতাংশ পরিবারে ৬৫ বা তার বেশি বয়সী ব্যক্তিরা হয় একা বসবাস করছেন অথবা ১৮ বছরের কম বয়সীদের সাথে বাস করছেন। প্রথমবারের মতো এই সংখ্যা ৩০ শতাংশের বেশি হয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে ক্রমবর্ধমান জন্মহার হ্রাসের প্রবনতার প্রতিফলন ঘটছে এ জরিপে।  

আরও পড়ুন: সেই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

এর আগে, জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক নাগরিক সন্তান চান না, একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের জরিপে উঠে আসে এমন তথ্য। এতে নড়েচড়ে বসে সরকার। 

এদিকে দেশটির সরকারি তথ্য বলছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল, জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।


একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর