সাজা স্থগিত চেয়ে রাহুলের আবেদন গুজরাট হাইকোর্টে খারিজ

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৩:২৭ পিএম

মানহানির মামলায় পাওয়া সাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধীর করা আবেদন খারিজ করে দিয়েছে গুজরাট হাইকোর্ট।

শুক্রবার গুজরাট হাইকোর্ট মোদী পদবি নিয়ে কটূক্তির জেরে নিম্ন আদালতে তাকে দেয়া সাজাকে যথার্থ বলেও উল্লেখ করেছে। খবর: দ্য হিন্দু।

গুজরাট হাইকোর্টের এ রায়ের ফলে রাহুলের পক্ষে সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার আশা আরও কমে গেলো। এখন তাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। সেখানেও একই রায় বহাল থাকলে তিনি আগামী বছরের লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারবেন না তিনি।

২০১৯ সালের মার্চে কর্ণাটকে এক নির্বাচনী সমাবেশে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদী হয় কী করে? নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী।’

পলাতক ভারতীয় ডায়মন্ড ব্যবসায়ী নীরব মোদী এবং ভারতীয় ক্রিকেট প্রিমিয়ার লীগের সাবেক প্রধান ললিত মোদী, যাকে দেশটির ক্রিকেট বোর্ড আজীবন নিষিদ্ধ করেছে, তার সঙ্গে নরেন্দ্র মোদীকে টেনে করা এ মন্তব্যে মোদী পদবিধারী সবাইকে অপমান করা হয়েছে অভিযোগ তুলে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপির বিধায়ক পুর্নেশ মোদী।

গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত এ বছরের ২৩ মার্চ ওই মামলায় সাবেক কংগ্রেস সভাপতি রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয়। উচ্চ আদালতে আপিলসহ সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাহুলকে গ্রেপ্তার না করারও নির্দেশ দেয় তারা।

এ আদেশের পরদিনই প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে লোকসভায় অযোগ্যও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোতে যোগদানে যোগ্য: এরদোয়ান

এরপর এ সাজার বিরুদ্ধে দায়রা আদালতে যান রাহুল। সেখানকার বিচারকও ম্যাজিস্ট্রেট আদালতের রায়ই বহাল রাখেন। এতে রাহুল ছোটেন হাইকোর্টে। শুক্রবার উচ্চ আদালতের রায়ও তার বিপক্ষে গেল।

একাত্তর/জো

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর