মেক্সিকোর বাজারে মুখোশধারীদের হামলা-আগুন, নিহত ৯

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৩৬ এএম

উত্তর আমেকিার দেশ মেক্সিকোতে একটি বাজারে মুখোশধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। হামলাকারীরা প্রথমে গুলি চালায় এবং বাজারের কিছু অংশে দাহ্য পদার্থ ঢেলে তাতে আগুন দিয়ে পালিয়ে যায়। 

মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, একদল মুখোশধারী মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে হামলা চালালে এবং আগুন ধরিয়ে দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

রাজ্য প্রসিকিউটরের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। মৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে। 

আরও পড়ুন: চাহিদা অনুযায়ীই আরপিও সংশোধন হয়েছে: সিইসি

টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ বলেছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে।    

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টোলুকা শহরে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। শহরের ওই বাজারটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন। 


একাত্তর/আরবিএস  

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর