ক্রিমিয়া সেতুতে ‘হামলায়’ দম্পতি নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:২১ পিএম

ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্ত করা ক্রিমিয়া সেতুতে ‘হামলায়’ এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হয়েছে। এর ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার রসদ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার ভোরের দিকে সেতুটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনীয় গণমাধ্যম। 

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত স্থিরছবিতে সেতুটির ওপর ধ্বংসাবশেষ এবং একটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 

রুশ কর্মকর্তারা একে ‘জরুরি’ পরিস্থিতি বলে অভিহিত করেছেন। রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সাথে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানায়, ভোর তিনটা চার ও তিনটা ২০ মিনিটে সেতুটিতে দুটি হামলা হয়। 

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাদকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বার্তায় বলেছেন, একটি মেয়ে আহত এবং তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে। 

মেয়েটিকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনও ভাষাই এখানে হারানোর বেদনাকে শান্ত করতে পারে না। 

রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সেতুর ১৪৫তম পিলারে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তিনি আর কোনও বিস্তারিত জানাননি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ক্রিমিয়া সেতুর ঘটনা মস্কোর পক্ষ থেকে উসকানিমূলক কাজ হতে পারে।

তিনি জাতীয় সম্প্রচারকারী রাডাকে বলেন, ‘ক্রিমিয়া দখলকারীদের কর্তৃক এই ধরনের উসকানি সৃষ্টি করা, ক্রিমিয়া এবং আগ্রাসী দেশের কর্তৃপক্ষের সমস্যা সমাধানের একটি সাধারণ উপায়’।

গত অক্টোবরে সেতুটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। কয়েক মাস পর ইউক্রেন পরোক্ষভাবে হামলার কথা স্বীকার করে।

ইউক্রেনের ওডেসা সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যা দেখে মনে হচ্ছে সেতুটির কিছু অংশ ভেঙে গেছে। এটি কোনও হামলার সঙ্গে জড়িত কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

অক্টোবরের হামলার পর, পুতিন সেতুটি মেরামত করার নির্দেশ দেন এবং এমনকি একটি মার্সিডিজ গাড়িতে করে সেতুটি অতিক্রম করে। 

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ান উপদ্বীপের কাছাকাছি সেতুতে রাস্তার ক্ষতি হয়েছে, তবে পিলারগুলোর কোনও ক্ষতি হয়নি। তবে কী কারণে এ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা হয়নি।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের দাবি, যান চলাচল বন্ধ

বিবিসি রাশিয়ান জানিয়েছে, সেতুর সমান্তরালে চলাচলকারী ফেরি ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস স্থানীয় রেল অপারেটরকে উদ্ধৃত করে বলেছে, এর ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর