প্রচণ্ড দাবদাহে পুড়ছে এশিয়া-ইউরোপ-আমেরিকা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম

মাত্র ছয় মাসের ব্যবধানে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে চীন। সোমবার জিনজিয়াং প্রদেশে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

প্রচণ্ড গরমের কারণে গত কয়েক দিন বিপর্যস্ত অবস্থায় আছে এশিয়া, ইউরোপসহ যুক্তরাষ্ট্রের মানুষের। এসব অঞ্চলে তাপমাত্রা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেয়া হয়েছে। 

কয়েক দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে দাবদাহ চলছে। আবার কিছু দেশে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটছে। এতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

চীনের জিনজিয়াং প্রদেশের সানবাও শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০১৫ সালে আয়দিং এলাকার কাছে সর্বোচ্চ ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল চীনের আবহাওয়া বিভাগ।

উত্তপ্ত আবহাওয়া দীর্ঘায়িত হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে চীনের বিদ্যুৎ ও শস্য উৎপাদন। গত বছর ছয় দশকের মধ্যে সবচেয়ে গুরুতর খরার মুখে পড়েছিল দেশটি। 

এ বছর ২২ জানুয়ারি উত্তর-পূর্ব হেইলংজিয়াং প্রদেশে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির ইতিহাসে এটিই রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, জাপানের রাজধানী টোকিওসহ আরও কিছু এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

ফুকুশিমার হিরোনো শহরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। জাপানে ৪৭টি প্রদেশের ২০টিতেই ‘হিট স্ট্রোক’ সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপের দেশ ইতালির বাসিন্দাদের আগামী কয়েক দিনে গ্রীষ্মকালীন প্রচণ্ড দাবদাহের জন্য মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফ্লোরেন্সসহ ১৬টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। 

মঙ্গলবার রাজধানী রোমে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আভাস দেয়া হয়েছে। সিসিলি ও সারদিনিয়ার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এটি হবে ইউরোপে এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।

গ্রিসের এথেন্সে গরমের কারণে বন্ধ পর্যটন কেন্দ্র। রোমানিয়ার তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৬

যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতেও দাবদাহের তীব্রতা বাড়তে পারে। এরইমধ্যে বিভিন্ন এলাকায় আট কোটির বেশি মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলে পুড়ে গেছে সাড়ে সাত হাজার একরের বেশি এলাকা। এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।


একাত্তর/এসজে

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর