শস্যবাহী জাহাজে রুশ হামলার হুমকিতে বিশ্বব্যাপী বাড়ল গমের দাম

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম

ইউক্রেনের বন্দরগামী শস্যবাহী জাহাজগুলোতে রাশিয়া হামলার হুমকি দেয়ায় বিশ্বজুড়ে বেড়েছে গমের দাম। 

সোমবার মস্কো জাতিসংঘের সাথে কৃষ্ণসাগর চুক্তি বাতিল করার পর গত তিন রাত ধরে রাশিয়া ইউক্রেনের ওডেসাসহ অন্যান্য শহরের শস্যভাণ্ডারে বোমাবর্ষণ করেছে।

মস্কো গত বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, তাদের সীমানার পাশে কোনও জাহাজ গেলে তাকে কিয়েভকে সমর্থন করা হিসেবে ধরে নেয়া হবে। 

এই বিষয়ে হোয়াইট হাউজের প্রতিনিধি অ্যাডাম হগ এক বিবৃতিতে বলেন, রাশিয়ার লক্ষ্য বেসামরিক জাহাজগুলো আক্রমণ করে ইউক্রেনের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া। তবে ক্রেমলিন এখনও এই অভিযোগের প্রতিক্রিয়া জানায়নি।

গত বুধবার থেকে ইউরোপিয়ান স্টক এক্সচেঞ্জে গমের দাম বেড়েছে আট দশমিক দুই শতাংশ। এর ফলে প্রতি টন গমের দাম এখন ২৫৩ দশমিক ৭৫ ইউরো। অন্যদিকে ভুট্টার দাম বেড়েছে পাঁচ দশমিক চার শতাংশ। 

যুক্তরাষ্ট্রে গমের দাম একদিনে সাড়ে আট শতাংশ বেড়েছে, যা ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর সবচেয়ে বেশি। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তার দাবি পূরণ না হলে তিনি আন্তর্জাতিক শস্য চুক্তিতে ফিরবেন না। এর মধ্যে রয়েছে রাশিয়ান শস্য ও সার বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাশিয়ার কৃষি ব্যাঙ্ককে বিশ্বব্যাপী অর্থপ্রদান ব্যবস্থার সাথে পুনরায় সংযুক্ত করা। 

আরও পড়ুন: সুইডেনে আবার কোরআন পোড়ালে সম্পর্ক ছিন্নের হুমকি ইরানের

এদিকে, বুধবার তৃতীয় রাতের মতো কৃষ্ণসাগরের উপকূলীয় শহরগুলোতে রাশিয়ার বিমান হামলা অব্যাহত ছিল। ইউক্রেনের ওডেসা এবং মাইকোলাইভে ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে এই হামলায়। 

মাইকোলাইভের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম বলেছেন, রাজধানীতে শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। হামলায় অ্যাপার্টমেন্ট ব্লকগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এর ফলে একটি ভবনের দ্বিতীয় এবং উপরের তলা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 


একাত্তর/পিএজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর