ভারতের জয়পুরে ১৬ মিনিটে তিনবার ভূমিকম্প

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:১০ এএম

ভারতের জয়পুরে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার ভোরের দিকে এই ভূকম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর: এএনআই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূকম্পনটি ছিলো ৩ দশমিক ৪ মাত্রার এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এটির কেন্দ্রস্থল। ভোর ৪টা ২৫ মিনিটে এটি অনুভূত হয়।

এর আগে, ভোর ৪টা ২২মিনিটে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এছাড়াও প্রথম ঢেউ অনুভূত হয় ভোর ৪টা ৯মিনিটে। ৪ দশমিক ৪ মাত্রার উৎপত্তি ছিলো ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এক টুইটে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!


একাত্তর/জো

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর