রাশিয়ার বেলগোরোদে ক্লাস্টার বোমা ফেললো ইউক্রেন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:০৮ পিএম

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে শুক্রবার বিতর্কিত ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ইউক্রেন। এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া হয়নি। 

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ শহরের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর আল জাজিরার। 

গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে জানান, বেলগোরোদ জেলার ঝুরাভলেভকা গ্রামে ২১টি আর্টিলারি শেল এবং তিনটি ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তবর্তী রুশ অঞ্চলটি বারবার ইউক্রেনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা রাশিয়ার নতুন জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।   

এর আগে জাতিসংঘ ও ন্যাটোভুক্ত একাধিক দেশের আপত্তি সত্বের ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠায় যুক্তরাষ্ট্র। বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই বোমার ব্যাবহার নিষিদ্ধ।  

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুতিন বলেছিলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া ক্লাস্টার বোমা ব্যবহার করলে রাশিয়াও একই বোমা ব্যবহার করে পাল্টা জবাব দেবে।  

image

আরও পড়ুন: মণিপুরে আরও দুই নারীকে ধর্ষণের অভিযোগ, পরিস্থিতি অগ্নিগর্ভ

সবশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেন যথাযথভাবে ক্লাস্টার বোমার ব্যবহার করছে এবং সেগুলো রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন ও কৌশলে প্রভাব ফেলছে।

অন্যদিকে ইউক্রেন বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, বোমাগুলো শুধুমাত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হবে। রাশিয়ার বেসামরিক অঞ্চল এবং নাগরিক এর লক্ষ্যবস্তু হবে না।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর