মণিপুরে আবারো সংঘর্ষ, রাতভর সহিংসতা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

ভারতের মণিপুরে চূড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার সীমানা এলাকায় আবারো দুই গোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ চলে রোববার ভোর পর্যন্ত। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, এলাকা ছাড়লে আবার লড়াই শুরু হয়।

এই ঘটনায় আহত হয়েছেন এক নারী। আগুন লাগানো হয়েছে একটি স্কুল ও কয়েকটি পরিত্যক্ত বাড়িতে। এদিকে নারী নিগ্রহের ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই নারী নির্যাতনের আরও কয়েকটি অভিযোগ সামনে এনেছে কুকি যৌথ মঞ্চ আইটিএলএফ।

প্রতিপক্ষ মেইতেই সম্প্রদায়ের লোকজনও পাল্টা কিছু ঘটনা প্রকাশ করেছেন। তার মধ্যে রয়েছে ৪ মে কাকচিং জেলায় নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সদস্য, প্রয়াত এস চূড়াচাঁদ সিংহের স্ত্রীকে নিজের বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারে কুকিরা।

কুকি যৌথ মঞ্চ আইটিএলএফের দাবি, ৪ মে, ইম্ফলের লাম্ফেলে এক মহিলা পরিবারসহ শিবিরে আশ্রয় নিতে যাওয়ার পথেই জনতা তাকে ঘিরে ধরে। মহিলা বাহিনী তাকে মারধর করে নগ্ন করে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে দৌড়তে ও হাঁটতে বাধ্য করা হয়। মহিলারাই যুবকদের জোর করতে থাকেন, যেন তাকে ধর্ষণ করে খুন করা হয়। জেলাশাসকের দপ্তরের দরজায় থাকা পুলিশ তাকে কোনও সাহায্য করেনি।

মাথায় কাঠের গুঁড়ির বাড়ি খেয়ে জ্ঞান হারান তিনি। তারপর কী হয়েছে জানেন না। জ্ঞান ফেরে হাসপাতালে। কয়েক টুকরো হওয়া খুলিতে জটিল অস্ত্রোপচার হয় এমস হাসপাতালে। জ্ঞান ফিরলে জানতে পারেন তার স্বামী ও শাশুড়িকে খুন করা হয়েছে।

উল্লেখ্য, মণিপুরের দুই নারীকে গণধর্ষণ ও নগ্ন হাঁটানোর ভিডিও সামনে আসতেই তোলপাড় হয় দেশ। ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিও ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে ভারতজুড়ে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি ওঠে।

বিরোধীদের ক্রমাগত দাবির মুখে শেষ পর্যন্ত মণিপুর ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী। ভাইরাল ভিডিওকাণ্ডে কড়া বিবৃতি দেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না। আইন আইনের পথে চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন: সাংবাদিক হত্যায় রাশিয়ার ফৌজদারি তদন্ত শুরু

সংরক্ষণের দাবিতে প্রায় ৩ মাস ধরে মেইতেই ও কুকিদের মধ্যে জাতিগত হিংসার কারণে উত্তপ্ত মণিপুর। সংরক্ষণের দাবি জানিয়েছেন মেইতেইরা। এই মেইতেইরা মণিপুরের সবচেয়ে বড় জনগোষ্ঠী। মোট জনসংখ্যার ৫৩ শতাংশ মেইতেই। মূলত ইম্ফল উপত্যকায় বাস মেইতেইদের।

ওদিকে কুকি ও জো সম্প্রদায়ভুক্ত মানুষরা থাকেন পাহাড়ি অঞ্চলে। মেইতেইদের সংরক্ষণের অধিকার দাবির বিরোধিতা করেছে কুকিরা। কারণ, মেইতেইরা সংরক্ষণের আওতায় এলে তারা বনে প্রবেশে অগ্রাধিকার পেয়ে যাবে। এ নিয়ে গত ৩ মে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকেই অশান্তির আগুনে পুড়ছে মণিপুর।


একাত্তর/আরএ

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর