দানিয়ুব নদীবন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রুশ ড্রোন হামলা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:৫৩ পিএম

ইউক্রেনের ওডেসা অঞ্চলে দানিয়ুব নদীবন্দরের একটি শস্য গুদামে ড্রোন হামলা করেছে রাশিয়া।

সোমবার চালানো এই হামলায় শস্য গুদামের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর: বিবিসি।

ওডেসার প্রধান ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় জানান, ইরানি ড্রোন দিয়ে রাশিয়া চার ঘণ্টা ধরে গুদাম ধ্বংসের জন্য হামলা চালায় রুশবাহিনী। হামলাকারী ১৫টি ড্রোনের মধ্যে তিনটি ধ্বংস করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলায় শস্য শুকানো ও সংরক্ষণের অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়া তিনটি গুদামে বোমা হামলা করেছে। এতে অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে গম, ভুট্টা ও অন্যান্য খাদ্য পণ্য রপ্তানি করে আসছিল। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি চুক্তির আওতায় এই রপ্তানি চলছিল। কিন্তু কৃষ্ণসাগরীয় পথে ওই শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলে দানিয়ুব নদীই কিয়েভের প্রধান রপ্তানি পথ হয়ে উঠেছে।

এ বছরের ১৭ জুলাই চুক্তির শর্ত যথাযথভাবে পূরণ না করায় শস্যচুক্তি প্রত্যাহার করে রাশিয়া। তার পরদিন থেকেই বিশ্ববাজারে শস্যের দাম ৮ শতাংশ বেড়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর পর প্রথম সপ্তাহেই ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে রুশ হামলায়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে আটজন নিহত

ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ধারাবাহিক হামলা চলমান থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার জন্য মূল্য পরিশোধের ভিত্তিতে এবং বিনামূল্যে ইউক্রেনীয় শস্যের বিকল্প ব্যবস্থা করতে রাশিয়া সক্ষম বলে ঘোষণা করেছেন।


একাত্তর/জো

যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর