এবার পোল্যান্ডে হামলা চালাতে চায় ওয়াগনার!

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ পোল্যান্ড আক্রমণের জন্য বেলারুশকে চাপ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। 

দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক বৈঠকে এ কথা জানান লুকাশেঙ্কো। 

লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার বাহিনী আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে। তারা বলছে, "আমরা পশ্চিমে যেতে চাই।" 

তিনি আরও বলেন, আমি তাদের জিজ্ঞাসা করলাম আপনারা কেন পশ্চিমে যেতে চান? উত্তরে ওয়াগনার বলেছে, তারা পোল্যান্ডের ওয়ারশ, রেজেসোতে যেতে চাই।

বিশেষজ্ঞরা বলছেন, লুকাশেঙ্কো এসব কথাবার্তার মাধ্যমে পোল্যান্ডকে এক ধরনের সতর্কবার্তা দিচ্ছেন। কারণ, সম্প্রতি পোল্যান্ড তার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে। বেলারুশ বিষয়টিকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছে। পাশপাশি ইউক্রেনকে বড় আকারের সামরিক ও অস্ত্র সহায়তা দিচ্ছে পোল্যান্ড। 

এর আগে শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে।

তিনি বলেন, বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী রাশিয়া পরবর্তী ব্যবস্থা নেবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এটি সবারই জানা যে, পোল্যান্ড বেলারুশের অঞ্চল দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তবে রুশ প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলছে পোল্যান্ড।

image

রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিন ও লুকাশেঙ্কো 

এর আগে গেলো ২৩ জুন রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াগনারের নেতা ইয়েভগেনি প্রিগোজিনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে এই বিদ্রোহের উদ্ভব হয়েছিল। 

আরও পড়ুন: দানিয়ুব নদীবন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রুশ ড্রোন হামলা

বিদ্রোহ ঘোষণার পরপরই ওয়াগনার বাহিনী ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরের দখল নিয়েছিল। ওই এলাকা থেকে মস্কোর দূরত্ব প্রায় হাজার কিলোমিটার। এরপর গ্রুপটি মস্কোর দিকে আরও কয়েকশ' কিলোমিটার এগিয়ে যায়। পরে আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার যোদ্ধারা তাদের অগ্রযাত্রা বন্ধ করে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ঘাঁটিতে ফিরে যেতে রাজি হয়। 

বর্তমানে কয়েক হাজার ওয়াগনার সেনা বেলারুশে অবস্থান করছে। ওয়াগনারের সঙ্গে বেলারুশ সরকারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিতে ওয়াগনার বাহিনী বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেবে বলে উল্লেখ করা হয়েছে।  


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর