নাইজার অভ্যুত্থানকে স্বাগত জানালেন ওয়াগনার বস

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম

রাশিয়ান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেয়া ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নাইজারের সামরিক অভ্যুত্থানকে সুসংবাদ হিসাবে স্বাগত জানিয়েছেন। সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার যোদ্ধাদের সেখানে পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াগনারের সাথে যুক্ত টেলিগ্রাম অ্যাপ চ্যানেলে এক বার্তায় দাবি করা হয়, প্রিগোজিন অভ্যুত্থানে জড়িত নন। তবে এটিকে পশ্চিমা উপনিবেশকারীদের কাছ থেকে দীর্ঘ আকাঙ্ক্ষিত মুক্তির মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন তিনি। 

বার্তায় বলা হয়, নাইজারে যা ঘটেছে তা তাদের উপনিবেশকারীদের সাথে নাইজারের জনগণের সংগ্রাম ছাড়া আর কিছুই নয়। আফ্রিকায় শতশত বছর ধরে উপনিবেশবাদীরা জনগণের উপর তাদের কথা চাপিয়ে দিয়ে আসছে।

অডিওবার্তাটির কণ্ঠস্বর শুনে কথা বলা ব্যাক্তিটিকে প্রিগোজিন বলে মনে হলেও, রুশ বাহিনী এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

এই বার্তায় আরও বলা হয়েছে, আজ নাইজার কার্যকরভাবে তাদের স্বাধীনতা অর্জন করছে। শাসন ব্যবস্থা কতটা কার্যকর হবে এই ব্যাপারে বাকিরা নিঃসন্দেহে নাইজারের নাগরিকদের উপর নির্ভর করবে। কিন্তু মূল বিষয় হলো, তারা উপনিবেশকারীদের থেকে মুক্তি পেয়েছে। 

আরও পড়ুন : অবশেষে রাশিয়াতে দেখা গেলো প্রিগোজিনকে

বুধবার সন্ধ্যায় নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা সামরিক অভ্যুত্থান ঘোষণা করে। তারা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে তার প্রাসাদে বন্দী করে।

এরপর শুক্রবার নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্সিয়াল গার্ড ইউনিটের প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি।


একাত্তর/পিএজে

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর এর নেতৃত্ব দেয়া নেতা জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 
এক বছর আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশ্বকে হতবাক করে দেয়ার পর রাশিয়া কার্যকরভাবে ওয়াগনার গ্রুপকে ভেঙে দিয়েছে ও প্রতিস্থাপন করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম...
রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও ধরাশায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের...
আফ্রিকাতে আমেরিকার আধিপত্য অনেক দিন ধরেই হুমকির মুখে। মহাদেশটিতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে রাশিয়া ও চীন। এবার নাইজারের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা, সেখানে অনেক আগ থেকেই অবস্থান
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর