বলিভিয়ায় অভ্যুত্থানচেষ্টা, সাবেক সেনাপ্রধান আটক

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:৫২ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর এর নেতৃত্ব দেয়া নেতা জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বলিভিয়ার রাজধানী লা পাজে প্রেসিডেন্ট ভবনে সেনাদের হঠাৎ আক্রমণের কয়েক ঘণ্টা পরই তাকে গ্রেপ্তার করা হয়। জুনিগাকে আগেই সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট। আটকের পর সাবেক সেনাপ্রধানকে কোথায় নেয়া হয়েছে, তা জানা যায়নি।

এদিন অভ্যুত্থানের উদ্দেশে সাঁজোয়া যান নিয়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবনঘেরা মুরিলো চত্বরে অবস্থান নেয় সেনারা। পরে তাদের সবাইকে সরিয়ে নেয়া হয়। 

বিদ্রোহী সামরিক নেতা জেনারেল জুনিগা বলেছিলেন যে তিনি ‘গণতন্ত্র পুনর্গঠন’ করতে চান এবং আপাতত প্রেসিডেন্ট লুইস আর্সেকে সম্মান দেখানো হলেও সরকার পরিবর্তন করা হবে।

এ অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আর্সে জনগণকে গণতন্ত্রের পক্ষে সংগঠিত ও সংঘবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভবন থেকে দেয়া এক টেলিভিশন বার্তায় তিনি বলেন, বলিভিয়ানদের জীবন কেড়ে নেয়ার জন্য আবারও এক অভ্যুত্থানচেষ্টা আমরা মেনে নিতে পারি না।

একদিকে অভ্যুত্থানচেষ্টা চললেও অন্যদিকে সরকার ও প্রেসিডেন্ট সমর্থনে রাস্তায় নেমে আসেন অসংখ্য গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী। 

প্রেসিডেন্ট আর্সে জানিয়েছেন, এ অভ্যুত্থানচেষ্টার আগেই জেনারেল জুনিগাকে বরখাস্ত করা হয়েছিল। 

বলিভিয়ার সাবেক নেতা ইভো মোরালেসের প্রকাশ্যে সমালোচনা করার পরই বরখাস্ত হন জুনিগা এবং নতুন সামরিক কমান্ডার নিয়োগেরও ঘোষণা দেন আর্সে। 

এদিকে এ অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়ে জেনারেল জুনিগা ও তার ‘সহযোগীদের’ বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের আহবান জানিয়েছেন মোরালেস।

ফৌজদারি অভিযোগ গঠনে এরইমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা বৃহত্তর কোনো ক্ষমতার দ্বন্দ্ব নাকি স্বল্পস্থায়ী ও বিবেচনাহীন সামরিক অভ্যুত্থান ছিলো তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। 

তবে এটা নিশ্চিত যে, দেশটির বর্তমান সরকার এখন আরও দুর্বল এবং সেনাবাহিনীর মাধ্যমে না হলেও অন্তত রাজনীতির মাধ্যমে অন্য পক্ষ প্রেসিডেন্ট আর্সেকে পদচ্যুত করতে চায়। 

প্রেসিডেন্ট লুইস আর্সে।

এক্ষেত্রে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আর্সে প্রভাবশালী সাবেক প্রেসিডেন্ট এবং বলিভিয়ার বামপন্থী প্রবীণ রাজনীতিবিদ ইভো মোরালেসের সমর্থনের ওপর নির্ভরশীল।

অভ্যুত্থানচেষ্টা নস্যাতের জন্য মোরালেস তার সমর্থকদের- বিশেষ করে দেশটির আদিবাসী কোকা-উৎপাদন করা আন্দোলনকারীদের রাস্তায় নামার আহবান জানিয়েছিলেন।

সেনাদের দিয়ে মুরিলো চত্বর দখলে নেয়ার পর এক ভাষণে জেনারেল জুনিগা বলেছিলেন, আমরা এই জন্মভূমি পুনরুদ্ধার করতে যাচ্ছি। একজন এলিট দেশ দখল করে নিয়েছে, যারা দেশকে ধ্বংস করেছে।

সাবেক রাষ্ট্রপতি মোরালেস যদি আগামী বছরের নির্বাচনের জন্য আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে সোমবার এক টেলিভিশন ভাষণে এমন হুমকিও দেন তিনি। আর এর পরপরই জুনিগাকে বরখাস্ত করা হয়।

যে কারণে অভ্যুত্থানচেষ্টা

২০১৯ সালে বলিভিয়ার সামরিক প্রধানরা প্রেসিডেন্ট মোরালেসকে ক্ষমতাচ্যুত করেন। সেসময় মোরালেসের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল হেরফেরের অভিযোগ এনে তাকে মেক্সিকোতে নির্বাসনে পাঠানো হয়।

এর পর ২০২০ সালে বলিভিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন লুইস আর্সে। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে তার নেতৃত্বাধীন সরকার নানা সমস্যা-প্রতিকূলতার মুখোমুখি হয়। সরকারের নানা সিদ্ধান্তের জেরে সান্তা ক্রুজের মতো প্রদেশে সহিংস ধর্মঘট হয়। এতে নেতৃত্ব দেয় ডানপন্থী শক্তিগুলো।

গেলো বছর দেশটির সুপরিচিত ডানপন্থী বিরোধী নেতা লুইস ফার্নান্দো কামাচোকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ২০২৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এর ফলে আরও বিপাকে পড়েন আর্সে।  

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে ব্যাপক জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে, ফলে বেড়েছে আর্থিক সংকট। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এরইমধ্যে আর্সের জনপ্রিয়তা কমেছে। সবশেষ গত মার্চে তার জনপ্রিয়তা ছিলো মাত্র ৩৮ শতাংশ।

আরবিএস
বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে নোটভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর হামলাকারীরা ঘাঁটিটি দখল করে নিয়েছে এবং কমপক্ষে ২০০ সেনাকে অপহরণ ও জিম্মি করেছে তারা। সশস্ত্র হামলাকারীরা...
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর