আন্দামান দ্বীপপুঞ্জে ছয় মাত্রার ভূমিকম্প

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:৩৫ পিএম

বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ছয় মাত্রার ভূমিকম্প। তবে এর ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। 

শনিবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তারা। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল পাঁচ দশমিক ৯।

আরও পড়ুন: দিনিপ্রোর আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ভূমিকম্পের কেন্দ্রটি পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে বলে জানিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিটে ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে তারা।


একাত্তর/এসজে  

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর