বাখমুতের বীর যোদ্ধাদের পুরস্কৃত করলেন জেলেনস্কি

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম

বেশিরভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ছোট্ট শহর বাখমুত পুনরুদ্ধারে লড়াইরত ইউক্রেনীয় যোদ্ধাদের মনোবল চাঙা রাখতে বাখমুত সফর করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার গোপনে এই সফরের পরে এক টুইট বার্তায় তা প্রকাশ্যে এনেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই। খবর: সিএনএন।

সে টুইট বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পূর্ব ইউক্রেনের বাখমুতে সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম শনিবার। যেখানে বিশেষ লড়াই চলছে।

টুইট বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘যোদ্ধাদের অভিনন্দন জানাতে বাখমুতে যাই। তাদের সামর্থ্যের প্রতি সম্মান জানাই। কমান্ডারদের কথা শুনেছি, তারা যা বলতে চেয়েছিল। সেনাদের সঙ্গে আলাপ হয়েছে আমার। তারা খুবই শক্তিশালী ও কার্যকর, ধন্যবাদ।’

সফরের সময় জেলেনস্কির সঙ্গে ছবি তুলতে দেখা যায় সেনাদের। কয়েকজনের হাতে পুরষ্কারও তুলে দেন তিনি। তাদের সঙ্গে কফিও পান করেন।

গত ২০ মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটি পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

বাখমুত নিয়ন্ত্রণে নিতে ৯ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত থাকার পর এই খবর আসে। শহরটি রাশিয়া ও ইউক্রেনের জন্য কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর