মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:১৫ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর একটি সুউচ্চ বাণিজ্যিক ভবনে আবারও ভয়াবহ ড্রোন হামলা হয়েছে।

মঙ্গলবার রাতের এই হামলার আগে ওই ভবনে রোববারও হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান মঙ্গলবার ভোরে টেলিগ্রামে জানান, রাতে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন মস্কোভা সিটি কমপ্লেক্সে আঘাত হানে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, বহুতল ভবনটির ২১ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক আহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

মস্কোয় সর্বশেষ এ ড্রোন হামলায়ও বরাবরের মতো ইউক্রেনকেই দায়ী করে বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

ভবনটির ক্ষতিগ্রস্ত তলা মেরামতে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানান মেয়র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মস্কো অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দুইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়।

মস্কোয় বারবার ড্রোন হামলার প্রেক্ষিতে ঘটনায় রোববার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ায় যুদ্ধ ফিরে যাচ্ছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলা ছিল অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সঙ্গত।

গত কয়েক মাসে মস্কো ও ক্রিমিয়ার প্রাণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেই চলছে। বিশেষ করে মস্কোর বহুতল ভবনে ড্রোন বিস্ফোরণ নিয়মিত ঘটনা। 

জেলেনস্কি অবশ্য এতদিন বলে আসছিলেন, তার বাহিনী কখনও রুশ ভূখণ্ড হামলা চালাবে না। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার যেসব সেনা যুদ্ধ করছে, তাদের উৎখাত করাই তার বাহিনীর প্রধান লক্ষ্য।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর