রেকর্ড উষ্ণতায় পৌঁছেছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:০৩ এএম

রেকর্ড উষ্ণতায় পৌঁছে গেছে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা কোপার্নিকাসের মতে, এ সপ্তাহে বিশ্ব সমুদ্র পৃষ্ঠের দৈনিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড় থেকে অনেক বেশি। 

মহাসাগরগুলো একটি গুরুত্বপূর্ণ জলবায়ু নিয়ন্ত্রক। তারা তাপ শোষণ করে, পৃথিবীর অর্ধেক অক্সিজেন উৎপন্ন করে এবং আবহাওয়ার ধরন নিয়ন্ত্রণ করে। 

উষ্ণ জলের কার্বন ডাই-অক্সাইড শোষণ করার ক্ষমতা কম থাকে, যার অর্থ এই গ্যাস বায়ুমণ্ডলে বেশি পরিমাণে থাকবে। এটি সমুদ্রে প্রবাহিত হিমবাহের গলনকেও ত্বরান্বিত করতে পারে, যার ফলে সমুদ্রের উচ্চতা আরও বৃদ্ধি পায়।

উষ্ণ মহাসাগর এবং তাপপ্রবাহ মাছ এবং তিমির মতো সামুদ্রিক প্রজাতিকে বিরক্ত করে, যার ফলে তারা শীতল জলের সন্ধানে চলে যায়, যা খাদ্য শৃঙ্খলকে বিপর্যস্ত করে। এর ফলে মাছের মজুদ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও হাঙ্গরসহ কিছু শিকারি সামুদ্রিক প্রাণী আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, কারণ তারা গরম তাপমাত্রায় বিভ্রান্ত হয়ে পড়ে। 

মেক্সিকো উপসাগরে সামুদ্রিক তাপপ্রবাহ পর্যবেক্ষণকারী জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের গবেষক ড. ক্যাথরিন লেসনেস্কি বলেন, এই মুহূর্তে ফ্লোরিডার অগভীর প্রাচীরগুলিতে ব্যাপক প্রবাল ব্লিচিং চলছে এবং অনেক প্রবাল ইতিমধ্যেই মারা গেছে। 

যুক্তরাজ্যের প্লাইমাউথ মেরিন ল্যাব থেকে ড. ম্যাট ফ্রস্ট বলেছেন, ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় আমরা সমুদ্রকে বেশি চাপের মধ্যে রাখছি। 

আরও পড়ুন: আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প

এই রেকর্ড ভাঙার সময়কাল নিয়েও বিজ্ঞানীরা চিন্তিত। কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার ডা. সামান্থা বার্গেস বলেন, বিশ্বব্যাপী মহাসাগরগুলো সবচেয়ে উষ্ণ হওয়া উচিত মার্চে, আগস্ট বা সেপ্টেম্বর নয়। আমরা যে রেকর্ডটি দেখেছি তা আমাকে এখন থেকে আগামী মার্চের মধ্যে সাগর কতটা উষ্ণ হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন করে তোলে। 

মহাসাগরগুলো কেনো এখন এত উষ্ণ তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তবে তারা বলছেন, জলবায়ু পরিবর্তন সমুদ্রগুলোকে উষ্ণ করে তুলছে কারণ তারা গ্রিনহাউস গ্যাস নির্গমন থেকে বেশিরভাগ উত্তাপ শোষণ করে।


একাত্তর/এসজে 

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী এমন ৫০ দেশের ঋণের বোঝা বেড়েছে। করোনাভাইরাস মহামারির পর ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে এসব দেশের, যা এখন গত তিন দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ।
পৃথিবীর দ্রুত উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়ে চরম বিপদের সঙ্কেত দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা । সংস্থাটি বলছে, পৃথিবীর উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে ২০২৪ সাল।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই...
ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে জলবায়ু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর