জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন ভারতীয় সেনা নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:১৪ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। কে বা কারা এ হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। 

কুলগামের হালান বনাঞ্চলে 'জঙ্গিরা' লুকিয়ে আছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। খবর এনডিটিভি'র।  

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চালানোর সময় সেনারা প্রচন্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সেনা নিহত হয়েছেন। 

এক টুইট বার্তায় ভারতের সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে।

এলাকাটিতে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দু'টি আলাদা হামলায় পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল। 


একাত্তর/আরবিএস  
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর