শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম জং উন

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৪:৩৯ পিএম

উত্তর কোরিয়া সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ও শীর্ষ নেতা কিম জং উন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করা হয়েছে। প্রায় সাত মাস তিনি এ দায়িত্ব পালন করেন। পাক সু ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল। তিনি এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেন কিম জং উন। এ সময় একটি শেল তৈরির কারখানাও পরিদর্শন করেন তিনি। অস্ত্র কারখানা পরিদর্শন থেকে ফিরে এসেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করলেন কিম।


একাত্তর/এআর

ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর