রাশিয়ার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে তাতাররা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম

রাশিয়ার বিরুদ্ধে এবার সক্রিয় হয়ে উঠেছে রুশ অধিকৃত ক্রিমিয়ার মুসলমান জাতিগোষ্ঠী তাতার। ইউক্রেনের অধিকৃত এ উপদ্বীপকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে শত শত তরুণ তাতার। একটি সশস্ত্র আন্দোলন শুরু করেছেন তারা, যার নাম আতেশ অর্থাৎ ‘আগুন’।

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের মুসলমান জাতিগোষ্ঠী তাতার। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তারাই এখন বড় ভূমিকা পালন করছে।

ক্রিমিয়ার জনগণের ১৫ শতাংশ তাতার জনগোষ্ঠীর। তাদের পূর্বপুরুষ তুর্কি। ত্রয়োদশ শতাব্দী থেকে তারা ক্রিমিয়া উপদ্বীপে বসবাস করে আসছে।

সম্প্রতি ক্রিমিয়ান তাতার কর্মীরা অপহরণ ও গুমের শিকার হচ্ছে। ৫৯ জন কর্মী নিখোঁজ ও আটজনের লাশ পাওয়া যায়। তাতার নেতা মুস্তাফা জামিলেভ জানান, রাজনৈতিক নেতা ও কয়েক ডজন নেতাকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ক্রিমিয়ার তাতারদের ওপর দমন-পীড়ন আংশিকভাবে ধর্মের কারণে হলেও এর প্রধান কারণ হলো, তাদের বড় একটা অংশ ক্রিমিয়া দখলের বিপক্ষে কথা বলেছে।

বর্তমান এই পরিস্থিতিতে ইউক্রেনের অধিকৃত এ উপদ্বীপকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে শত শত তরুণ তাতার। গোষ্ঠীটির দাবি তারা ইতোমধ্যে রুশদের কয়েকটি চেকপয়েন্ট উড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের সংবেদনশীল তথ্যও দিয়েছে বলে দাবি তাদের।

তাতাররা শপথ নিয়েছে ইউক্রেনে রুশ হামলাকারীদের বিরুদ্ধে তারা অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার।

আরও পড়ুন: ১০ মিনিটে শনাক্ত হবে হৃদরোগ, কিট বানালো ইরান

ইউক্রেন ২০১৪ সালে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ হারিয়েছে। বর্তমান যুদ্ধে রাশিয়ার হাতে পরাজয় এড়াতে কিয়েভের সামরিক ক্ষমতায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন এই ক্রিমিয়ান তাতাররা।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর