দুই প্রতিবেশীর হামলা মোকাবেলায় কাশ্মীর সীমান্তে মিগ-২৯

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:১৪ পিএম

চীন-পাকিস্তানের হুমকি মোকাবেলায় ‘উন্নততর’ মিগ-টোয়েন্টি নাইন যুদ্ধবিমান কাশ্মীর ও লাদাখ সীমান্তে মোতায়েন করেছে ভারত। প্রতিবেশী দুই দেশের সম্ভাব্য হামলা রুখতে শ্রীনগরের বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে নতুন মিগ-টোয়েন্টি নাইনের একটি স্কোয়াড্রন। 

এত দিন পর্যন্ত ষাটের দশকে তৈরি রুশ যুদ্ধবিমান মিগ-টোয়েন্টি ওয়ান ব্যবহার করত ‘উত্তরের রক্ষক’ বলে পরিচিত এই স্কোয়াড্রন। ভারতীয় বিমনাবাহিনী জানিয়েছে, কৌশলগত অবস্থানের কারণে শ্রীনগর বিমান ঘাঁটি থেকে দু’টি সীমান্তের ওপরেই নজরদারি করা সম্ভব। 

রুশ প্রযুক্তিতে তৈরি মিগ-টোয়েন্টি নাইন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ও একই সঙ্গে বিভিন্ন দিকে আক্রমণে দক্ষ। মিগ-২১ এর তুলনায় মিগ-২৯ অনেক দিক দিয়ে এগিয়ে। কাশ্মীর উপত্যকায় এতদিন মোতায়েন থাকা এ বিমান বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করেছে।

২০১৯ সালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর ওপর হামলার পর একটি এফ-১৬ বিমান ভূপাতিত করতেও সমর্থ হয়েছিল। মিগ-২৯ বিমান দূরপাল্লার এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং এয়ার-টু-গ্রাউন্ড অস্ত্র বহনেও সক্ষম। আপগ্রেড করার পরই এটির ক্ষমতা বেড়েছে। 

ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেন, শ্রীনগর কাশ্মীর উপত্যকার কাছে অবস্থিত। আর এটির উচ্চতা সমভূমি থেকে উঁচু। কৌশলগতভাবে সেখানে এমন বিমান মোতায়েন করা উচিত- যেটির হুমকি মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা আছে। 

আরও পড়ুন: সিরিয়ায় সামরিক বাসে আইএস হামলায় নিহত বেড়ে ৩৩

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা আছে মিগ টোয়েন্টি নাইনের। প্রয়োজনে মারণাস্ত্রও যুক্ত করা যাবে এই ফাইটারে। যার মাধ্যমে দুই দিকেই (পাকিস্তান-চীন) আমরা শত্রুদের মোকাবেলা করতে পারব।


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর