সিরিয়ায় সামরিক বাসে আইএস হামলায় নিহত বেড়ে ৩৩

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম

সিরিয়ায় সেনাসদস্যদের বহনকারী একটি বাসে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

শনিবার সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেনাসদস্যদের বহনকারী বাসটিতে হামলা চালানো হয়।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, সেনাসদস্যদের বহনকারী বাসে ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

জঙ্গিগোষ্ঠী আইএস সিরিয়ায় তাদের দখলে থাকা সব ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ হারালেও দেশটির বিশাল মরুভূমির বিভিন্ন স্থান থেকে এখনও গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আইএস যোদ্ধারা এখন মাঝেমাঝেই অতর্কিত হামলা করে দ্রুত পালিয়ে যাওয়ার কৌশলে কার্যক্রম চালাচ্ছে। এ কৌশলেই তারা সর্বশেষ গত বৃহস্পতিবার সিরিয়ার সেনাবাহিনীর একটি বাসে অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন: চীনের গোয়েন্দাদের হাতে ধরা সিআইএ’র চীনা গুপ্তচর

২০১৯ সালে সিরিয়ার শেষ ভূখণ্ড হাতছাড়া হয়ে যাওয়ার পরেও আইএস বিস্তীর্ণ মরুভূমিতে গোপন আস্তানায় এখনো সক্রিয় রয়েছে। মূলত সেখান থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি হামলা অনেকগুণ বেড়ে গেছে। গত সপ্তাহের শুরুতে আইএসের হামলায় সিরিয়ার রাকা প্রদেশে ১০ সেনা নিহত হয়।


একাত্তর/জো

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। সোমবার সকালে হাসাকা প্রদেশের ‘কাসরাক’ ঘাঁটি থেকে ডজনখানেক ট্রাককে...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
মৃত সাগর (ডেড সি) অঞ্চলে রিখটার স্কেলে ৬ থেকে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।
সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন আস্তানায় এক বিশাল সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর