আফগানিস্তানে হোটেলে বিস্ফোরণে তিনজন নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি হোটেলে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সোমবার খোস্তের একজন পুলিশ মুখপাত্র জানান, ওই হোটেলে মূলত আফগান জনগণ এবং আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওয়াজিরিস্তান প্রদেশের বাসিন্দারা যাতায়াত করেন। 

মুস্তাগফির গুরবাজ বলেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং এর পিছনে কারা রয়েছে তা জানতে তদন্ত করছেন কর্মকর্তারা। 

বিস্ফোরণের জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি, যদিও আফগানিস্তানের তালেবান সরকার আগের বিভিন্ন হামলার জন্য আইএসআইএল-এর আঞ্চলিক সহযোগী সংগঠনকে দায়ী করেছে, যারা খোরাসান প্রদেশে ইসলামিক স্টেট নামে পরিচিত।

তবে গুরবাজ হোটেলে থাকা পাকিস্তানি শরণার্থীদের সম্পর্কে কোনো তথ্য দেননি।

পাকিস্তানের কর্তৃপক্ষ বলছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের সদস্যরা খোস্ত এবং আফগানিস্তানের অন্যান্য জায়গায় লুকিয়ে আছে।

টিটিপি আফগান তালেবানের ঘনিষ্ঠ মিত্র, যারা ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করে। 

তালেবান বলেছে, তারা আফগানিস্তানকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করছে এবং সাম্প্রতিক মাসগুলোতে আইএসআইএল সেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে জেড খনি ধসে ৩০ জন নিখোঁজ

জাতিসংঘের মতে, ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে এবং তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে বোমা হামলা ও অন্যান্য সহিংসতায় এক হাজারেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে।


একাত্তর/এসজে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আসা সশস্ত্র যোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২৮ জন হামলাকারীকে হত্যা এবং আরও ৩২ জনকে আহত করার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার, আফগান...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর