পাকিস্তানে গির্জা ও বাড়িঘরে আগুন, গ্রেপ্তার ১৪৬

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৫৯ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কোরআন অবমাননার অভিযোগে পাঁচটি গির্জায় আগুন এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার বলেন, এ হামলার ঘটনায় বাকি জড়িতদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছেন, কোরআনের কথিত অবমাননার ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, 'জনগণকে উত্তেজিত করে তোলার একটি পরিকল্পিত ষড়যন্ত্র' এটি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।  

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জারানওয়ালা শহরের সিনেমা চক এলাকায় কোরআনের কয়েকটি ছেঁড়া পাতা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং কমপক্ষে পাঁচটি গির্জায় আগুন দেয়া হয়। পাশপাশি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।    

রয়টার্স জানিয়েছে, কোরআন অবমাননার অভিযোগে দুই খ্রিষ্টান ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর