গাদ্দাফিকে হত্যা ছিল ‘গুরুতর ভুল’: ইতালির পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৪০ এএম

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত এবং তাকে হত্যা করতে দেয়া পশ্চিমা বিশ্বের জন্য গুরুতর ভুল ছিল বলে মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। বুধবার ইতালির তাসকানিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইতালির শীর্ষ কূটনীতিক।  

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১১ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত এবং হত্যা করা ছিল পশ্চিমা বিশ্বের গুরুতর ভুল। তিনি গণতন্ত্রে চ্যাম্পিয়ন না হতে পারেন। কিন্তু তিনি শেষ হয়ে যাওয়ার পর লিবিয়া ও আফ্রিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।

বুধবার তাসকানিতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তাজানি বলেন, গাদ্দাফিকে হত্যার পর থেকেই লিবিয়াতে বিশৃঙ্খলা শুরু হয়। তার মৃত্যুর পর যারা দেশটিতে ক্ষমতায় এসেছে তাদের চেয়ে তিনি অনেক ভালো ছিলেন। তিনি বলেন, তার (গাদ্দাফির) শাসনামলে ইউরোপমুখী অভিবাসন প্রবাহ অনেক কম ছিল। পরিস্থিতিও এখনকার তুলনায় অনেক স্থিতিশীল ছিল।

লিবিয়ায় ২০১১ সালের গৃহযুদ্ধের সময় নো-ফ্লাই জোন আরোপ করার অজুহাতে বোমা হামলা চালায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তাদের পদক্ষেপের কারণেই বিদ্রোহীরা সহজে গাদ্দাফির বাহিনীকে কাবু করে ফেলে এবং বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হন। তবে গাদ্দাফি-পরবর্তী লিবিয়া পরে নানা জটিলতার মধ্য দিয়ে গেছে। এ সময় লিবিয়া বহুপক্ষে বিভক্ত হয়ে পড়ে। সব পক্ষই নিজেকে শাসন করার বৈধতা দাবি করে। এ উপদলগুলো বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে থাকে।


একাত্তর/এআর

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর